শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

৯ মাসে খুলনায় ৫৬৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৪

খুলনা ব্যুরো : চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৬৮টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৫১৪ জন। আহত হন ৫৬১ জন।

সরকারি সংস্থা বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান মতে, এ সময়ে বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরে। এ জেলায় ১২০টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ১০৭ জন এবং আহত হন ১১৬ জন।  

খুলনা জেলায় জানুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৪ জন এবং আহত হন ৩ জন। ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত হন ৬ জন এবং আহত হন ৪ জন। মার্চ মাসে দুর্ঘটনার সংখ্যা ৪টি। এতে নিহত ৩ এবং আহত ৫ জন। এপ্রিল মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত ৫ ও আহত ২ জন। মে মাসে দুর্ঘটনার সংখ্যা ১টি। এতে একজনের মৃত্যু হয় এবং আহত হননি কেউ। জুন মাসে দুর্ঘটনার সংখ্যা ৫টি। এতে নিহত হন ৯ জন এবং আহত হন ৬ জন। জুলাই মাসে দুটি দুর্ঘটনায় নিহত হন ২ জন এবং আহত হন ১ জন। আগস্ট মাসে কোনো দুর্ঘটনা ঘটেনি। সেপ্টেম্বরের দুটি দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৩ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ